ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী Logo নগরকান্দায় হামলাকারীদের বিচার ও শিশুকে ধর্ষণ করে হত্যার শান্তির দাবিতে মানববন্ধন Logo কোনো চাঁদাবাজ আর দখলবাজ বেতাগীতে থাকতে পারবে না-চিফ হুইপ Logo দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক Logo মিরসরাইয়ে শেষ হলো বই পড়া উৎসব Logo দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ Logo তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন Logo কালীগঞ্জে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ জনক হারে বাড়ছে Logo বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ Logo গলাচিপায় এলজিইডি এর আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মতিন

মোঃ আব্দুল মতিন সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট) হিসেবে যোদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা দক্ষিণ ও রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধানসহ প্রধান কার্যালয়ের অডিট এন্ড ইন্সপেকশন, এস.এম.ই, শিল্পঋণ, জেনারেল ক্রেডিট, মানবসম্পদ ব্যবস্থাপনা ও রিকভারি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেসিআইএল (জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড) এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েট এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট (সিসিএনএ)।
তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি টাঙ্গাইল সদর উপজেলার রামদেবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন ।
#১৮ অক্টোবর ২০২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী

জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মতিন

আপডেট সময় ০৭:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬