ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ

মোঃ ইকবাল হোসেন খাঁ সম্প্রতি জনতা ব্যাংক পিএলসি. তে নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।
মোঃ ইকবাল হোসেন খাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) ডিগ্রি অর্জন করেন।
বিআরসি নিয়োগের মাধ্যমে তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক পিএলসি‘র বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক এবং ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও খুলনা বিভাগীয় প্রধান পদে নিয়োজিত ছিলেন। তিনি রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগের দায়িত্ব পালন করেন- এরমধ্যে ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভলপমেন্ট, এ্যান্টি মানি লন্ডারিং, মনিটরিং এন্ড কমপ্লায়েন্স বিভাগ অন্যতম।
দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। রূপালী ক্রেডিট ম্যানুয়াল-২০১৩, রূপালী ক্রেডিট পলিসি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন এবং রূপালী লোন রিভিউ পলিসি প্রণয়নে তিনি অনবদ্য ভূমিকা রাখেন। ১৯৭০ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ইকবাল হোসেন খাঁ

আপডেট সময় ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬