শীতের আগমনের সঙ্গে সঙ্গে কক্সবাজারের রামুতে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা ধরনের তাজা ও পুষ্টিকর সবজি। আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় বাজারে ফিরছে বৈচিত্র্য। এসব সবজি শরীরের পুষ্টির চাহিদা পূরণ, দেহের গঠন ও সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় কৃষক সুলতান বলেন, শীতকালীন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাঁরা ভালোভাবে লাভবান হন। এ মৌসুমে ফসলের মানও ভালো হয়। কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সরকারি সহযোগিতায় উন্নত মানের ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন তাঁরা। উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে ন্যায্যমূল্যও পাচ্ছেন বলে জানান তিনি। কাউয়ারখোপ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শেলী আক্তার বলেন, সরকারের বিভিন্ন সহযোগিতার আওতায় কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ফসলের উৎপাদন পদ্ধতি ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উন্নত উৎপাদনব্যবস্থা সম্পর্কে কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা ভালো মানের ফসল উৎপাদন করতে পারেন। রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান বলেন এবারে ফলন খুবই ভালো হয়েছে কৃষকরা লাভজনক হয়েছে স্থানীয় ক্রেতারো বিক্রি করে লাভবান হচ্ছে।
সংবাদ শিরোনাম
শীতের আগমনে রামুর বাজারে উঠতে শুরু করেছে নতুন সবজি
-
অলি উল্লাহ রনি (স্টাফ রিপোর্টার) কক্সবাজার - আপডেট সময় ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- 7
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















