ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা Logo বরিশাল জেলা আদালতের জজ নিখোঁজ Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনের দস্যুদের ‘রসজল’ সরবরাহ: চাল তেল-সিগারেটসহ হাতেনাতে আটক ২

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মকা-ের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, পতিত স্বৈরাচারী সরকারের দোসর ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশজুড়ে পুনরায় সন্ত্রাস, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অপতৎপরতা রুখে দিতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছি। কোনো অপশক্তিকেই আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেল শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৩৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬