ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা Logo বরিশাল জেলা আদালতের জজ নিখোঁজ Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সুন্দরবনের দস্যুদের ‘রসজল’ সরবরাহ: চাল তেল-সিগারেটসহ হাতেনাতে আটক ২

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে নওগাঁ ব্যাটালিয়েনর সাফল্য: ১১ মাসে ১৩ কোটি টাকার অধিক মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালনা রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত সুরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দিন-রাত নিরলসভাবে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, পুশ-ইন প্রচেষ্টা প্রতিহতকরণ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ দমনে ১৬ বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। ১৬ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি এর সফল নেতৃত্বে মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। উক্ত টহল কার্যক্রমের ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ১৬ বিজিবি। চলতি বছরের বিভিন্ন অভিযানে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১.৭৭৬ কেজি হেরোইন, ১.২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ। সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা প্রতিরোধেও বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ১৬ বিজিবি। ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের বিধানসভা নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় পুশ-ইন প্রচেষ্টার প্রবণতা বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের পৃথক ৮টি স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করে ৮৪ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা ব্যর্থ করা হয়। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের অংশগ্রহণে চলতি বছরে ৫৪০টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। এসব সভায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি অপরাধমূলক কর্মকা-ের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। এছাড়াও বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্বল্প আয়ের জনগোষ্ঠী ও বেকার যুবকদের অবৈধ কর্মকা- থেকে দূরে রেখে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ‘মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ’ আয়োজন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। ১১১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিদ্যমান ভৌগোলিক প্রতিকূলতা সত্ত্বেও মাত্র ১২টি বিওপির মাধ্যমে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করা হচ্ছিল। সীমান্ত নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলাধীন বৈকুণ্ঠপুর মৌজায় ‘নব-আদাতলা নামে ০১টি নতুন বিওপি’ প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গানইর ও বড়তলী আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু করা হবে। উক্ত বিওপি ০২টি’র অপারেশনাল কার্যক্রম শুরু করা হলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নতুন মাত্রা যুক্ত হবে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার চোরাচালান প্রবণ, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি পরিচালনা করা হচ্ছে। এর ফলে সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ, চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করা এবং অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। সর্বোপরি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় ১৬ বিজিবির এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, পুশ-ইন প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাটালিয়নটি দায়িত্বপূর্ণ এলাকায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রেখে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠাই বিজিবি তথা এ ব্যাটালিয়নের অঙ্গীকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে নওগাঁ ব্যাটালিয়েনর সাফল্য: ১১ মাসে ১৩ কোটি টাকার অধিক মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

আপডেট সময় ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬