পাইকগাছায় পানি সংলাপে বক্তারা
খুলনার পাইকগাছায় পানি সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলের পুকুর,টিউবওয়েলের পানিতে লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। গতকাল উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসন ও পানি ব্যবস্থাপনা জোরদারের জন্য সংশ্লিষ্টদের সাথে সংলাপে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরোও বলেন, বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলন ত্বরান্বিত হচ্ছে ও সমুদ্রপৃণ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে দেশের উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবনাক্ততা উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙন, বন উজাড়, সুপেয় পনির সংকট ও কৃষি উৎপাদন হ্রাস, মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা’কে গভীর ভাবে হুমকির মুখে ফেলেছে। পাশাপাশি বন্যা ও লবনাক্ত পানির কারণে ডায়ারিয়া, চর্মরোগ,পানি বাহিত রোগ এবং পুষ্টিহীনতাসহ স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এসব নানাবিধ সমস্যা ও সংকট সমাধানে সংলাপে পাইকগাছা-কয়রার ভুক্তভোগী মানুষ ও সুশিল সমাজের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। উন্নয়ন সহযোগী লিডার্সের আয়োজনে ও লাইফ এর সহযোগিতার অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। লিডার্সের টিম লিডার শারমিন আরা লীনা’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন সোলাদানার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, লিডার্সের সিএম আলমগীর হোনেন,অন্যান্যা বৈরাগী, কাজল রেখা ও রেশমা সুলতানা ও সুফলভোগী সুভাষ ঢালী, ত্রেজা গোমেজ,রিনা খাতুন ও ললিতাসহ অনেকেই।
পাইকগাছা প্রতিনিধি 

























