ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় অভিযান, জেল-জরিমানা ও উপকরণ ধ্বংস

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মালিককে কারাদ- ও জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম অংশ নেয়। এ সময় কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮-এর ৪১ ধারায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় অভিযান, জেল-জরিমানা ও উপকরণ ধ্বংস

আপডেট সময় ০৯:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬