ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলার গোপালপুর বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটি, সহযোগিতায় ছিল সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, এছাড়াও সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া, ম্যানেজার শস্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানম এবং সিও পার্থ, দীপ্তি ওমিন্টু। কর্মসূচির শুরুতে গোপালপুর বাজার এলাকায় একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাদ্যে ভেজাল বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় সিসিডিবির সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন এবং কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হবে। কর্মসূচিতে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যে ভেজাল রোধ করে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

আপডেট সময় ০৯:২৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬