ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

নড়াগাতীতে খাটের নীচে মিলল ৩৮ কেজি গাঁজা! নারী কারবারী আটক, মামলা দায়ের

নড়াইলের নড়াগাতী পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম(৫৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদারকে(৩৯) এর বাড়ীতে গেলে সে পালিয়ে যায়। ০৪ মে (সোমবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার। আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই দিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার আটককৃতসহ দু,জনকে আসামী করে নড়াগাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১ মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওই এলাকায় রুচিয়া বেগমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরের শয়ন কক্ষ ২ কেজি ওজনের ১৮ টি প্যাকেট ও অপর একটি প্রলাষ্টিকের ব্যাগ থেকে ২ কেজি সহ মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে রুচিয়া বেগমকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত ওই নারীরসহ আরো এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

নড়াগাতীতে খাটের নীচে মিলল ৩৮ কেজি গাঁজা! নারী কারবারী আটক, মামলা দায়ের

আপডেট সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬