ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক
আশঙ্কা নাহিদ ইসলামের

পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণ বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন ও ভোটাধিকার হরণের ঘটনা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এসব ভোটারের অধিকাংশ ছিলেন মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের। এনসিপির আহ্বায়ক বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন ও ভোটাধিকার হরণের ঘটনা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে। নির্বাচনের পরও সেখানে মুসলিম, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি ও প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব নাগরিকের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ-বিরোধী ও দেশের স্বার্থবিরোধী গোষ্ঠী নানান ধরনের উসকানি ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য বাংলাদেশকে সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বাংলার মুসলমান, দলিত ও মতুয়া সম্প্রদায়সহ সবার অধিকারের পক্ষে বাংলাদেশকে কথা বলতে হবে। অনুষ্ঠানে এনসিপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আহ্বায়ক। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবো না। যে যেখান থেকেই আসুক, এনসিপির পতাকাতলে সবাই যোগ্যতা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কারণ, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

আশঙ্কা নাহিদ ইসলামের

পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণ বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে

আপডেট সময় ০৯:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬