ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: দুলু

নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
গতকাল শনিবার (৯ মে) বিকালে নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরো বলেন, “আমাদের নেতা সংসদে বলেছেন, সরকার ও বিরোধী দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় স্বার্থে এই ঐক্য ধরে রাখতে হবে।” অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা ও নাটোর সদর দলিল লেখক সমিতির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ দলের নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ: দুলু

আপডেট সময় ১২:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬