ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে

করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে ১২ মে ২০২৬ইং তারিখে করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাফরুহা আক্তার (রুমানা) কর্মশালায় থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। উক্ত কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ. কে. এম একরামুল হোসাইন স্বপন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. কবীরুল ইসলাম, ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তাবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।
থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। বাবা মা উভয়েই এই রোগের জীন বহন করলে তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০-১৫ হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল থেকে এইচবি ইলেট্রোফরোসিস (Hb. Electrophoresis) পরীক্ষার মাধ্যমে একজন জেনে নিতে পারেন তিনি এই রোগের বাহক কিনা। শুধুমাত্র সচেতনতাই একজন বাহকের সাথে আর একজন বাহকের বিবাহ বন্ধ করে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত সন্তান জন্ম দেওয়া রোধ করা যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে

করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন

আপডেট সময় ০৬:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬