ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহতালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।’
গতকাল বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বল।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।’
বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের বলেছিলাম—এটি আমার শেষ নির্বাচন।
আমি আবারও বলছি—এটি হয়তো আমার শেষ নির্বাচন।’
এ সময় ঠাকুরগাঁওয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি জানান, সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘শাহিন আপনাদের, আমাদের এখানকার অত্যন্ত প-িত মানুষ। তিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত হয়েছেন।’
মির্জা ফখরুল আরো বলেন, মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমতিও ইতিমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মসজিদ নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশের বাইরে অবস্থানরত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই ইতিমধ্যে এই মসজিদে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই : মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬