ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক
কুরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন

রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য  এবং ঢাকা মহানগরী   উত্তর আমীর ও সংগঠন মনোনীত    সিটি কর্পোরেশন ( ঢাকা উত্তর) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমীন,  ঢাকা মহানগরী উত্তর  সাহিত্য সাংস্কৃতি বিভাগের প্রচার সেক্রেটারি মো. হারুন অর রশীদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কুরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেলিম উদ্দিন আরও বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাগুলোরও সমালোচনা করেন। বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। যারা এমন অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত  মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। তিনি সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের উত্তর  দেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ-বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

কুরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি

আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬