গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সরে জমিনে দেখা গেছে, এল জি ই ডি এর আওতায় গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মানকে আধুনিকতায় আনার জন্য দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন শীর্ষক নামক প্রকল্প চলমান আছে। উক্ত প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় (৪৫০০-৮৫০০) বর্গফুটের দ্বিতল মার্কেট (৪ তলা ভিত্তি বিশিষ্ট) ভবন নির্মাণ। তার মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাস গাতি, কামারখন্দ উপজেলার পাইকোশা, বেলকুচি উপজেলার সমেশপুর, উল্লাপাড়া উপজেলার প্রতাপ, শাহজাদপুর উপজেলা ডায়া, রায়গঞ্জ উপজেলার ঘুরকা, কাজীপুর উপজেলার জাজিরা, এবং তাড়াশ উপজেলার গুলটা বাজারসহ মোট ৮ টি কাজ চলমান আছে। যার চুক্তি মুল্য ১৭,৫৬,৫০,৩৯৯৬ টাকা। দেখা গেছে, নির্মাণাধীন মার্কেট ভবন সমূহের নিচ তলায় কাঁচা বাজার। যেমন – মাছ,মাংস, সবজি, মুদি দোকান ইত্যাদি। দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্য, ইলেক্ট্রনিক ও কসমেটিক পন্যসহ ১৩ টি দোকান রয়েছে। এছাড়া আধুনিক এই মার্কেট গুলোতে সোলার সিস্টেম সহ মহিলা ও পুরুষদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং অগ্নি জনিত দুর্ঘটনা এলানোর জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: রেজাউর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ইতিমধ্যে এই প্রকল্পের ছয়টি মার্কেট ভবনের কাজ ১০০%সম্পূর্ণ হয়েছে এবং দুইটি মার্কেট ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। অল্প কিছুদিনের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন হবে। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে মার্কেটগুলো চালু হলে রোদ বৃষ্টি কাদা থেকে তারা কিছুটা হলো রেহাই পাবে এবং ক্রেতারা স্বাচ্ছন্দে পণ্য ক্রয় করতে পারবে। অত্র এলাকার জনগণ সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকারের জনকল্যাণমুখী কাজ করে চলেছে এলজিইডি, সিরাজগঞ্জ
-
বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ - আপডেট সময় ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- 112
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























