ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ডিএসইতে লেনদেন ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৭ জুন) লেনদেন ১ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনাররা যোগ দেওয়ার পর শেয়ারবাজারে এমন ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক ছিল ইতিবাচক ধারায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গতকাল রবিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৩ লাখ ৮৩ হাজার টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৮০ টির এবং ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে, সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
গত ৪ জুন (বৃহস্পতিবার) বিএসইসির নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দেয় সরকার। ওই দিনেই নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারগণ কমিশনে যোগ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ডিএসইতে লেনদেন ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

আপডেট সময় ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬