ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

ইতিহাস গড়ে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা পেলেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৬ জিতে ইতিহাসে প্রথমবার একক ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।
এর আগে ফুটবল থেকে দলগত বা যৌথভাবে পুরস্কার দেওয়া হলেও কোনো একক ফুটবলারকে এই স্বীকৃতি দেওয়া হয়নি।
পুরস্কার কমিটি শুধু মাঠের সাফল্য নয়, মেসির মানবিক কর্মকা-কেও বিশেষভাবে মূল্যায়ন করেছে। শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অবদান, বিনয়ী ব্যক্তিত্ব এবং খেলাধুলার ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ভূমিকাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
বর্তমানে ইন্টার মিয়ামির অধিনায়ক মেসি ইতোমধ্যেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ ও রেকর্ড আটটি ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন। তবে এই পুরস্কার তার ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেছে, কারণ এটি কেবল একজন ফুটবলারের নয়, একজন বৈশ্বিক ক্রীড়া দূত ও মানবিক ব্যক্তিত্বের স্বীকৃতি।
পুরস্কার ঘোষণার পর মেসি বলেন, এই সম্মান তার জন্য ‘অত্যন্ত গর্বের’, কারণ এটি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের কাজকেও স্বীকৃতি দিয়েছে।
বিশ্বকাপের বছরেই এই সম্মান পাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আগামী বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া মেসির জন্য এটি যেন আরেকটি মুকুট, যা প্রমাণ করে তিনি শুধু ফুটবলের কিংবদন্তি নন, ক্রীড়াজগতের অন্যতম প্রভাবশালী মানবিক মুখও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

ইতিহাস গড়ে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা পেলেন মেসি

আপডেট সময় ১২:৪২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬