মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে তুলে নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের লক্ষ্য। এর ফলে এখন থেকে আরও কম মূল্যে সিম কেনা যাবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরণের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘কর কমানোর উদ্যাগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।’
তবে এই সিদ্ধান্তে বড় অঙ্কের রাজস্ব ছাড় দিতে হচ্ছে সরকারকে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই কর প্রত্যাহারের ফলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আয় কমবে।
সংবাদ শিরোনাম
মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১২:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- 114
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























