ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন

কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখা ধোবাউড়া, ময়মনসিংহ-এর শুভ উদ্বোধন ১৩ জুন ২০২৬ তারিখ, শনিবার উপজেলা পরিষদ হলরুম, ধোবাউড়ায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধান অতিথি হিসেবে ধোবাউড়া শাখার শুভ উদ্বোধন করেন।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, তালুকদার সালাহউদ্দিন আহমাদ। এছাড়াও সরকারের সাবেক অতিরিক্ত সচিব রেবা রানী সাহা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; মোশাররফ হোসাইন, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন। স্বাগত বক্তব্য তিনি বেকারত্ব কোনো অভিশাপ নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ চ্যালেঞ্জকে কাজে লাগানোর জন্য কর্মসংস্থান ব্যাংক দৃঢ?ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান। এ সময় সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার কর্মসংস্থান ব্যাংক বেকার যুবদের কাজের সুযোগ তৈরি করছে এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলছে বলে মন্তব্য করেন। এ সময় এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বৃহৎ জনগোষ্ঠীকে এ ব্যাংকের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা প্রসার ও নিজেদের জীবনমান উন্নয়নের আহবান জানান।
ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল তাঁর বক্তব্যে ধোবাউড়াকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরো শক্তিশালী এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায়ও শাখা খোলার আহবান জানান।
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে ধোবাউড়া শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান।
অনুষ্ঠানের শেষে ধোবাউড়া শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক হস্তান্তর করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় ০৯:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬