ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

চুয়াডাঙ্গা জেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা-তে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ ও ADB অর্থায়ন এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (EDP) এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর SICIP-PIU জনাব মো: মাসুম বিল্লাহ, আত্মবিশ্বাস এর নির্বাহী পরিচালক জনাব মো: আকরামুল হক বিশ্বাস এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মো: আবদুর রহিম-সহ ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অত্র অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (EDP) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং প্রতিকীভাবে ৫ জন নির্বাচিত উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য ১৬ লক্ষ টাকার চেক হস্তান্তর এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে ৫ জন উদ্যোক্তাকে ৫ টি ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রেনিং ভেন্যু এর গ্রাউন্ড ফ্লোরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পণ্যমেলা, যেখানে ইডিপি (EDP) প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং বেকারি খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা অতিথি, ব্যাংক কর্মকর্তাসহ উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা ও দেশের শিল্প উন্নয়নের অংশ হিসেবে দক্ষ মানবস¤পদ ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে আরও সুদৃঢ় করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

আপডেট সময় ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬