ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে: ডা: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘২০২৪ সালের আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে। সেই আত্মত্যাগের বিনিময়েই নতুন রাজনৈতিক বিন্যাস ও অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।’
গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
ডা: শফিকুর রহমান বলেন, ‘১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও অনেক মানুষ জীবন দিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জাতির গভীর কৃতজ্ঞতা থাকা উচিত। কোনোভাবেই তাদের অবদানকে ছোট করে দেখা যাবে না।’
তিনি আরো বলেন, ‘অনেকের প্রশ্ন ছিল আমরা কেন রায় মেনে নিয়েছি। আমরা বলেছি, দীর্ঘ সময় দেশ স্বৈরশাসনের কবলে ছিল। জনগণ
ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। সেটিই আমরা সম্মান করেছি।’ তিনি দাবি করেন, ‘গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের রায়কে সম্মান জানিয়ে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা উচিত। অন্যথায় জনগণের রায় উপেক্ষা করা হলে ভবিষ্যতে রাজনৈতিক জবাবদিহির সঙ্কট তৈরি হবে।’ জামায়াত আমির বলেন, ‘সরকার গঠনের আগে ও পরে দেশে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি। বরং এসবের মাত্রা আরো বেড়েছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও কিছু গোষ্ঠী লাভবান হচ্ছে।’ নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সাথে আলোচনায় তিনি আতঙ্ক ও অনিশ্চয়তার চিত্র শুনেছেন। ব্যবসায়ীরা প্রকাশ্যে কথা বলতে পারছেন না বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে: ডা: শফিকুর রহমান

আপডেট সময় ১০:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬