ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৯:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 185

বাক্সের ভেতরে থাকা কিছু ছোটখাটো উপকরণকে প্রায়ই অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয়
নতুন স্মার্টফোন কিনলে বেশিরভাগ মানুষই বাক্স থেকে ফোন, চার্জার কিংবা কেবল বের করে ব্যবহার শুরু করেন। কিন্তু বাক্সের ভেতরে থাকা কিছু ছোটখাটো উপকরণকে প্রায়ই অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো কয়েকটি ছোট স্টিকার, যেগুলোর প্রকৃত ব্যবহার সম্পর্কে অনেকেই জানেন না।
আধুনিক স্মার্টফোনে এখন কার্ভড ডিসপ্লের ব্যবহার দ্রুত বাড়ছে। এই ধরনের ডিসপ্লেতে সাধারণ স্ক্রিন প্রটেক্টর সবসময় কার্যকর হয় না। তাই অনেক ক্ষেত্রে ইউভি গ্লু-ভিত্তিক টেম্পারড গ্লাস বা স্ক্রিন গার্ড ব্যবহার করা হয়, যা স্ক্রিনের বাঁকানো অংশ পর্যন্ত ভালোভাবে আটকে থাকে এবং বাড়তি সুরক্ষা দেয়।
তবে এই ইউভি গ্লু ব্যবহারের সময় একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি থাকে। অসাবধানতাবশত গ্লু যদি ফোনের ইয়ারপিস, স্পিকার, পাওয়ার বাটন, ভলিউম কী কিংবা অন্য কোনো সংবেদনশীল অংশে ঢুকে যায়, তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে স্থায়ী সমস্যাও দেখা দিতে পারে।
এখানেই কাজে আসে ফোনের বাক্সে থাকা ছোট স্টিকারগুলো। স্ক্রিন গার্ড লাগানোর আগে ফোনের গুরুত্বপূর্ণ খোলা অংশগুলো এই স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে ইউভি গ্লু ভেতরে প্রবেশ করতে পারে না এবং সংবেদনশীল যন্ত্রাংশ নিরাপদ থাকে।
স্টিকার ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। স্ক্রিন প্রটেক্টর লাগানোর আগে ইয়ারপিস, চার্জিং পোর্ট বা বাটনের আশপাশের অংশে স্টিকার লাগিয়ে দিতে হয়। এরপর গ্লু ব্যবহার করে স্ক্রিন গার্ড বসানো হলে ফোনের ভেতরের অংশে আঠা প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে যায়।
তবে অধিকাংশ ব্যবহারকারী এই স্টিকারগুলোর গুরুত্ব সম্পর্কে অবগত নন। ফলে নতুন ফোনের বাক্স খুলেই এগুলো ফেলে দেন। অথচ এই ছোট্ট উপকরণই ফোনকে ব্যয়বহুল মেরামতের ঝামেলা থেকে রক্ষা করতে পারে।
তাই পরবর্তীতে নতুন স্মার্টফোন কেনার পর বাক্সের প্রতিটি উপকরণ ভালোভাবে দেখে নেওয়া উচিত। অনেক সময় দেখতে তুচ্ছ মনে হওয়া ছোট একটি স্টিকারই আপনার প্রিয় স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

আপডেট সময় ০৯:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬