ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল

  • ইকবাল হোসেন:
  • আপডেট সময় ১২:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 133

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’
গতকাল সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, মসজিদ, গোরস্তান ও ঈদগাঁহের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসময় সভাপতিত্ব করেন।
মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার বলেন, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনও পাননি। তিনি বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।

ট্যাগস :

‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’

বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬