ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে, উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ০৮ জুলাই ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন। স্বাগত ব্ক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন। বক্তাগণ তাঁদের বক্তব্যে ৬২ বছরের দীর্ঘ পথচলায় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রতিষ্ঠার ইতিহাস, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নানা দিক তুলে ধরেন। তাঁরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন অর্জনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ঐক্য, শৃঙ্খলা, জবাবদিহিতা ও সকল কর্মকর্তা-কর্মচারীকে সাথে নিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  সিবিএ এর ঢাকা ইউনিট কমিটির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাহাবুদ্দিন আহমেদ, মোঃ শফিউদ্দিন আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম,  মোঃ আসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৭:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬