ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

শেয়ারবাজারে ২ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত

শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। কোম্পানি দুটি হলো- ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাস। গতকাল সোমবার (১৩ জুলাই) কোম্পানি দুইটির শেয়ার লেনদেন স্থগিত করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
জানা গেছে, কোম্পানি দুটির শেয়ার দর বেশ কিছুদিন ধরেই বাড়ছে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ারে দর বাড়ায় বিষয়টি অস্বাভাবিকভাবে দেখছে স্টক এক্সচেঞ্জ। এ কারণে আজ সোমবার লেনদেন শুরুর পর দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ার দুটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, গত ১৪ জুন ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। গত ৯ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৭০ টাকা ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪ টাকা ৩০ পয়সা।
অপরদিকে, গত ২২ জুন উসমানিয়া গ্লাসের শেয়ারের দর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা। গত ৯ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৭০ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩২ টাকা ৯০ পয়সা।
অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণে ডিএসই থেকে কোম্পানি দুটিকে নোটিশ দেয়। এর মধ্যে গত ২১ জুন ড্যাফোডিল কম্পিউটার্স এবং গত ২ জুলাই উসমানিয়া গ্লাস নোটিশের জবাব দেয়। জবাবে কোম্পানিটি জানায়, কোম্পানিগুলোর দর বাড়ার কোনো অপ্রকাশিত তথ্য নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

শেয়ারবাজারে ২ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত

আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬