ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ঢাকা অর্থনীতির কেন্দ্র, প্রশাসক রাতারাতি সব বদলে ফেলতে চাইলেও পারবেন না: মির্জা ফখরুল

  • ইকবাল হোসেন:
  • আপডেট সময় ০২:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 161

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্ষা এলেই ঢাকার সমন্বয় সংকট প্রকট হয়ে ওঠে। একই সঙ্গে রাজধানীকে বাসযোগ্য রাখতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের দীর্ঘদিনের নানা সমস্যা জমতে জমতেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও সীমিত সম্পদের দেশ, যেখানে অর্থনীতির কেন্দ্রবিন্দু ঢাকা। সময়ের সঙ্গে রাজধানীর জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বর্জ্যের পরিমাণও। তবে নগরজীবনের প্রতি নাগরিকদের দায়িত্ববোধ ও সচেতনতার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
তিনি বলেন, বিদেশে গেলে মানুষ একটি চকলেটের মোড়ক ফেলতেও ডাস্টবিন খোঁজেন। এটি মূলত মানসিকতার বিষয়। সেই সচেতনতা দেশের মানুষকেও গড়ে তুলতে হবে।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজধানীকে বাসযোগ্য করে তুলতে বিএনপি-জামায়াত বা রাজনৈতিক পরিচয় নয়, নাগরিক দায়িত্বকে প্রাধান্য দিতে হবে। গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকায় বসবাসকারী সচেতন নাগরিকদের মাধ্যমেই এ সচেতনতার বিস্তার ঘটানো সম্ভব। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ববোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।
নদী দখলের প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নিয়মিতভাবেই তুরাগ নদী দখল হয়েছে। বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখলমুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “এই নদীগুলোকে বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো সম্ভব হবে না।”
এ সময় রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর ইতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তার ভাষ্য, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরে এসেছে, কারণ আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ঢাকা অর্থনীতির কেন্দ্র, প্রশাসক রাতারাতি সব বদলে ফেলতে চাইলেও পারবেন না: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬