ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ

সাভারে গ্যাসসংকট নিরসনসহ বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ করেছেন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি এলাকার ভুক্তভোগী গ্রাহকেরা। রোববার (১৯ জুলাই) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগীদের দাবি, প্রায় এক বছর ধরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাসসংকটে রয়েছেন। প্রায় দুই মাস ধরে তাঁরা গ্যাসই পাচ্ছেন না। নিয়মিত গ্যাস বিল দিচ্ছেন। বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা এবং বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হচ্ছে তাঁদের। বিক্ষোভ ও সমাবেশ শেষে ভুক্তভোগীরা তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) সাখাওয়াত হোসেনের কাছে সমস্যা সমাধানে স্মারকলিপি দেন। এ সময় তাঁরা সমস্যা সমাধানে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। কোন এলাকায় কোন সংযোগ থেকে এ সমস্যা তৈরি হয়েছে, সেটি চিহ্নিত করে সেই লাইনে গ্যাসের প্রেশার (চাপ) বাড়িয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬