ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

শহীদরা কখনো হারিয়ে যায় না, তারা অমর-আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্জ আমান উল্লাহ আমান বলেছেন, শহীদরা কখনো হারিয়ে যায় না, তারা অমর। তাদের মৃত্যু নেই। যুগে যুগে তারা তাদের কর্মের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। গতকাল রবিবার জুলাই ছাত্র আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটারচর শহীদ রিয়াজ গোলচত্বরে তাঁর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলন প্রতিটি সংগগ্রামের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা। তিনি আরও বলেন, হাজার হাজার ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের রক্তের বিনিময়ে দেশে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। গণতন্ত্রের অগ্রযাত্রায় জুলাই ছাত্র-জনতার আন্দোলন চিরস্মরণীয় হয়ে থাকবে। কেরাণীগঞ্জের উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, কেরাণীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার চলতে দেওয়া হবে না। ভূমিদস্যুদেরও কোনো স্থান হবে না। ঢাকা-২ আসনের কেরাণীগঞ্জকে আমরা একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনির, বিএনপি নেতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ, মো. আলমগীর খান, আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

শহীদরা কখনো হারিয়ে যায় না, তারা অমর-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৫:৪১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬