ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

শ্রীপুরে শ্রমিকদল নেতা শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি খবরের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকার। প্রকাশিত সংবাদে তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের সজীব মিয়াকে আহত করার ঘটনায় তাঁর নাম জড়ানোর প্রতিবাদে এবং ছড়িয়ে পড়া খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এ সংবাদ সম্মেলন করা হয়। গতকাল রোববার সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফুল ইসলাম সরকার বলেন, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের একজন সম্ভাব্য প্রার্থী। আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের কাছে ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে ঘটনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সজীব মিয়ার ওপর হামলার ঘটনায় তিনি বা তাঁর কোনো অনুসারী কোনোভাবেই জড়িত ছিলেন না। খবর নিয়ে জানা গেছে, সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার আসামি হওয়া সত্ত্বেও সে প্রকাশ্যে ঘোরাফেরা করার সময় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ?শরীফুল ইসলাম সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অপপ্রচার তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মাত্র। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকদের যেকোনো খবর প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করার জোর দাবি জানান তিনি। ?একই সাথে তিনি হুঁশিয়ারি দেন যে, এই চক্রান্ত ও অপপ্রচারের নেপথ্যে যারা জড়িত, তাদের চিহ্নিত করে খুব শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। সংবাদ সম্মেলন থেকে তিনি দেশবাসী ও স্থানীয় জনগণকে এসব ভিত্তিহীন সংবাদের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

শ্রীপুরে শ্রমিকদল নেতা শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬