ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বৈশ্বিক টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ- নিয়ন্ত্রক কাঠামো নিয়ে যমুনা ব্যাংকের সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বৈশ্বিক টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ-নিয়ন্ত্রক কাঠামো নিয়ে যমুনা ব্যাংকের সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত কর্মকর্তা ও গ্রাহকদের টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ-সংক্রান্ত বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ২৫ জুলাই ২০২৬ ঢাকার যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে “Evolving Global Regulatory Landscape Relating to Carbon Emissions and Sustainability” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ইউরোপীয় ইউনিয়ন প্রবর্তিত CBAM, CSRD, ESPR ও DPP-এর মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাসটেইনেবল অর্থায়ন কমিটির প্রধান জনাব আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জনাব মো. শাহিদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং ডিভিশন প্রধান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূল বক্তব্য উপস্থাপন করেন MicelioDATA-এর সিনিয়র কনসালট্যান্ট প্রকৌশলী এ. বি. এম. মিজানুর রহমান, যিনি বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ওপর এসব নিয়ন্ত্রণের সম্ভাব্য প্রভাব ও প্রস্তুতির দিক তুলে ধরেন। কর্মশালায় একটি Digital Product Passport প্ল্যাটফর্মের সরাসরি প্রদর্শনী, বাস্তব কেস স্টাডি ও প্রশ্নোত্তর পর্বও অন্তর্ভুক্ত ছিল।

ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাদের পাশাপাশি কর্পোরেট ও তৈরি পোশাক শিল্পের গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালা অংশগ্রহণকারীদের উদীয়মান নিয়ন্ত্রক চাহিদা সম্পর্কে সক্ষমতা বাড়াবে এবং উন্নত ESG প্রতিপালনের মাধ্যমে বাংলাদেশি ব্যবসাকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএভিপি সাজিয়া আফরিন আতিক, সমন্বয়ে ছিলেন এসএভিপি জনাব মোঃ আফজাল হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাসটেইনেবল অর্থায়ন ইউনিটের প্রধান জনাব মোহাম্মদ প্রশান্ত সামির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বৈশ্বিক টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ- নিয়ন্ত্রক কাঠামো নিয়ে যমুনা ব্যাংকের সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬