ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর আনারকলি রোডের সামনে প্রস্তাবিত বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় টঙ্গীর আনারকলি রোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডা. হাফিজুর রহমান বলেন, জনবিরোধী এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরো এলাকা পরিবেশগত ও জনস্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হবে। গাজীপুরের মানুষের স্বার্থ বিবেচনা করলে এমন প্রকল্প গ্রহণ করা উচিত নয়। আমরা অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তারা বলেন, জনবহুল ও গুরুত্বপূর্ণ এই এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি ও যানজটের সমস্যা আরও বাড়বে। তারা উল্লেখ করেন, টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রতিবছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটে। এ ধরনের একটি আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশের নিকটবর্তী স্থানে বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মিত হলে আগত মুসল্লিদের দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, প্রস্তাবিত স্থানের পশ্চিম পাশে একটি স্টেডিয়াম রয়েছে। সেখানে আগত দর্শনার্থীরাও দুর্গন্ধ ও পরিবেশগত সমস্যার কারণে ভোগান্তিতে পড়তে পারেন। এছাড়া আনারকলি রোড টঙ্গী বাজারের অন্যতম প্রধান প্রবেশপথ হওয়ায় এখানে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে যানজট বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে তারা দাবি করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গাজীপুর সিটি করপোরেশনের কিছু বিতর্কিত কর্মকর্তা এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তারা প্রশাসনের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রতিটি ওয়ার্ডে আধুনিক এসটিএস (ঝবপড়হফধৎু ঞৎধহংভবৎ ঝঃধঃরড়হ) নির্মাণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনবসতি ও শিল্পাঞ্চল থেকে দূরে পরিবেশসম্মত ও উপযুক্ত স্থানে ডাম্পিং স্টেশন স্থানান্তরের আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর আনারকলি সিনেমা হল সংলগ্ন এলাকা এবং চেরাগ আলী এলাকায় বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও জনদুর্ভোগের আশঙ্কায় বিভিন্ন সময়ে এলাকাবাসী এ প্রকল্পের স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। মানববন্ধনে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি

আপডেট সময় ০২:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬