ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মানুষের আস্থা সবসময় বিএনপির প্রতিই থেকেছে এবং থাকবে-আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, মানুষের আস্থা সবসময় বিএনপির প্রতিই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও জনকল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে দলটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এ কারণেই জনগণের সমর্থন ও আস্থা ভবিষ্যতেও বিএনপির প্রতি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল শনিবার বিকেলে কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দিয়েছিল, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড চালুর পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান রকিমুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক চেয়ারম্যান সামসুল হক, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মানুষের আস্থা সবসময় বিএনপির প্রতিই থেকেছে এবং থাকবে-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৩:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬