খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজারে অগ্নিকা-ের ঝুঁকি মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উদ্বোধন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি আর্মি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্নিকা-ের পাশাপাশি সড়ক দুর্ঘটনা মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার মহালছড়ি বাজারে আয়োজিত উক্ত অনুষ্ঠানের শুরুতে বাজারে স্থাপিত অগ্নিনির্বাপণ ব্যবস্থার উদ্বোধন এবং মহালছড়ি আর্মি জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে মহালছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের হাতে অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি প্রদান ও হস্তান্তর করেন, মহালছড়ি আর্মি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। পরে শুরু হয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের সচেতনতামূলক মহড়া। এতে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্য এবং স্থানীয় বাজার ব্যবসায়ীরা অংশ নেন। মহড়ায় বাজারে আগুন লাগলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হবে, আগুন ছড়িয়ে পড়া রোধে তাৎক্ষণিক কী ব্যবস্থা নিতে হবে এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে তা জনসম্মুখে প্রদর্শন করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাস্থল কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আহতদের নিরাপদে উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিভিন্ন কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মড পুলিশ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইতোপূর্বে ঘটে যাওয়া, মহালছড়ি বাজারে অগ্নিকা-ের ভয়াবহ স্মৃতি এখনো স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ৪ নভেম্বর রাতে মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই অগ্নিকা-ে বাজারের ২৩টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার পর বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অগ্নিকা-ের মতো দুর্যোগে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মহালছড়ি বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন ও ব্যবসায়ীসহ স্থানীয়দের সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম
মহালছড়ি আর্মি জোনের কর্তৃপক্ষ বাজার ব্যবসায়ী সমিতিকে অগ্নিনির্বাপন সরঞ্জাম প্রদান
-
দীপক সেন মহালছড়ি - আপডেট সময় ০২:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- 83
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























