চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরবাদ ইউনিয়নের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হল আমিরাবাদ স্কুল রোড। এই সড়কটির প্রতি বর্ষা মৌসুম এলেই অতি বৃষ্টির ফলে সড়কের উপরিভাগ অর্থাৎ পিজ উঠে বড় বড় গর্ত হয়ে খানাখন্দকে ভরে যায়। এই সড়কটি দরবেশ হাট ডিসি সড়কের অধিনে লোহাগাড়া বটতলি শহর হতে ডলু-টংকাবতি ত্রিমুহনা পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ। এই সড়কে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, ব্যাবসায়ী, সাধারণ মানুষ চলাচল করে। এই বর্ষা মৌসুমের আগে সড়ককটি মোটামুটি ঠিক থাকলেও বর্ষা মৌসুম আসার পর থেকে সড়কের বেহাল পরিনতি হয়েছে। বলতে গেলে পুরো সড়ক জুড়েই বড় বড় গর্ত তৈরী হয়েছে। ফলে গাড়ি ও মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়ক ধরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী চলাচল করে। এই সড়কটি স্থায়ীভাবে মেরামত করা অতিব জরুরী। যাতে বর্ষা মৌসুমেও সড়কে গর্ত হয়ে না যায়। এই অঞ্চলের ভুক্তভোগীরা জানান, এই সড়ক হল লোহাগাড়া উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক রয়েছে। আমিরাবাদ সুফিয়া আমীয় মাদ্রাসা, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারি উচ্চ বিদ্যালয়। আমিরাবাদ জনকল্যাণ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়াও এই সড়কধরে হাজার হাজার ব্যাবসায়ি সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়টি অত্যন্ত অবহেলিত। এই সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা খুবই প্রয়োজন। শুধু সংস্কার করলে হবে না যাতে সড়কের কোথাও পানি জমে না থাকে সেই ভাবে সংস্কার করতে হবে। যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দূর্ভোগ পোহাতে না হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ বলেন, ‘সড়কটির বর্তমান বেহাল দশা সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ পেলেই দ্রুততম সময়ে কাজ শুরু করা হবে।’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদ বিন আকন্দ বলেন, ‘বটতলী স্কুল রোডটি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ লাঘবে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
আমিরাবাদ স্কুল রোডের বেহাল দশা, শিক্ষার্থী-পথচারীদের দুর্ভোগ
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৩:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 89
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























