রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে হাজী আব্দুল খালেক সাহেবের পরিবারবর্গের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদে মাগরিব নূরে মদিনা জামে মসজিদ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), মিলাদ, আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রমজান আলী। মেহমান-এ-আলা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও খাজা গরীব উল্লাহ শাহ জামে মসজিদের খতিব ও আল্লামা মালেক শাহ (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) কমপ্লেক্স ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ মোহাম্মদ আনিসুজ্জামান আল-কাদেরী। মাহফিলে প্রধান বক্তা ছিলেন উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন নূরে মদিনা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন আল-কাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বদু মুন্সী পাড়া শাখার সাধারণ সম্পাদক এস এম শফিউল আজম কোম্পানি। মাহফিলে আরও উপস্থিত ছিলেন নূরে মদিনা হেফজখানা ও নূরে মদিনা জামে মসজিদের পেশ ইমাম ও শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম, মাদ্রাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ হামিদ হাসান আহমদী, রওশনে মদিনা জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম আহমদী, রওশনে মদিনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াক্কাস, বদুমুন্সিপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন আল-কাদেরী এবং এজাহার মিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মুরশেদ। আলোচকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবনাদর্শ অনুসরণ, সুন্নাহর অনুশীলন, নৈতিক চরিত্র গঠন এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে নবীপ্রেমের গুরুত্ব ও মুসলিম জীবনে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ আলী ও মোহাম্মদ মেহরাজ হোসেন।
সংবাদ শিরোনাম
রাউজানের বদুমুন্সি পাড়ায় আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত, নবীপ্রেম ও দ্বীনি শিক্ষার গুরুত্বারোপ
-
মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম - আপডেট সময় ০৪:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 110
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























