ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

টিজারেই ভয় দেখাচ্ছে ‘আন্ধার’

পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘আন্ধার’। বিশেষ করে সিনেমাটির চরিত্রগুলোর লুক দর্শকদের মধ্যে তৈরি করেছিল কৌতূহল। এরপর থেকেই টিজারের অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে নির্মাতা রায়হান রাফীর ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’র টিজার।
এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে ভয়ের পাশাপাশি রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ তৈরি করা হয়েছে। শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীকে ঘিরে দেখা যায় অস্বস্তিকর এক দৃশ্য। এরপর বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর বিভিন্ন আচারের দৃশ্য একের পর এক সামনে আসে।
টিজারে নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় ও বিপর্যস্ত এক নারীর চরিত্রে। তাকে ঘিরে থাকা অশুভ শক্তি এবং কালোজাদুর ইঙ্গিত গল্পের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি ধোঁয়াশা রেখে দিয়েছে টিজার। কখনো তাকে লাশের সামনে চিন্তামগ্ন অবস্থায় দেখা যায়, আবার কখনো হাজির হয়েছেন অ্যাকশন দৃশ্যে। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি তৈরি করেছে নতুন প্রশ্ন- সিনেমায় তার চরিত্রের আসল পরিচয় কী?
গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীকেও টিজারে দেখা গেছে অল্প সময়ের জন্য। তবে তাদের উপস্থিতিতেও রাখা হয়েছে রহস্যের আবহ।
বড় পরিসরের আয়োজন ও তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। রায়হান রাফীর পরিচালনায় এতে সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে অভিনয় করেছেন। টিজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

টিজারেই ভয় দেখাচ্ছে ‘আন্ধার’

আপডেট সময় ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬