ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঈশ্বরগঞ্জের আয়োজনে প্রথমে একটি র্যাশলি বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধের খুব অভাব রয়েছে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, আমাদের সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে। তারা যেন মানুষের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয়ে বেড়ে উঠতে পারে, সেদিকে অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। তিনি আরও বলেন, সাক্ষরতা মানুষের জীবনকে আলোকিত করে এবং তাকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। তাই সমাজ থেকে নিরক্ষরতা দূর করার পাশাপাশি শিক্ষার গুণগত মান ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করাও জরুরি। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা একেএম মোসলেম উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক আহমেদ, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের ও শরীফুল আলম প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ তার বক্তব্যে বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ব্যক্তি, পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি হলো শিক্ষা। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক নানা সমস্যা মোকাবিলা করে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তাই ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নিরক্ষর বয়স্কদের শিক্ষার আওতায় আনতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০২:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬