ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

নীলফামারীর পুরনো কারাগারের মালামাল পাচারের চেষ্টা, রিকুইজিশন ট্রাকে ইট চুরি

নীলফামারী শহরের পুরনো কারাগারের ইট, লোহা ও কাঠসহ সরকারি মালামাল চুরি ও পাচারের অভিযোগ উঠেছে। সর্বশেষ কোনো টেন্ডার বা নিলাম ছাড়াই রিকুইজিশন করা একটি ট্রাকে করে কারাগার চত্বর থেকে ইট সরানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুরনো কারাগার চত্বরে গিয়ে দেখা যায়, পাবনা-ট-১১-০৫৫৬ নম্বরের একটি রিকুইজিশন করা ট্রাকে ইট বোঝাই করা হচ্ছে। এ সময় ট্রাকচালক মোঃ শামিম জানান, রাস্তা থেকে ট্রাফিক সার্জেন্ট সরকারি কাজের কথা বলে তার ট্রাকটি রিকুইজিশন করেন।
তবে ট্রাকটি কোথায় এবং কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট সাদেকুর রহমান সুজন জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বডিগার্ড ও প্রশাসনিক কর্মকর্তা ট্রাক রিকুইজিশনের অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী তিনি ট্রাকটি রিকুইজিশন করেন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নথি অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর ‘অস্থাবর সম্পত্তি হুকুম দখল আদেশ’-এর মাধ্যমে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে ব্যবহারের জন্য ট্রাকটি রিকুইজিশন করা হয়। ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য রিকুইজিশন করা গাড়ি কীভাবে সরকারি স্থাপনার মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, পুরনো কারাগারের মালামাল নিলামের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগেও কারাগার চত্বর থেকে বিপুল পরিমাণ ইট, লোহা ও অন্যান্য সরকারি মালামাল চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বুলবুল আহমেদ গত ২০ এপ্রিল নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে নিলামে বিক্রি না হওয়া ইট ও অন্যান্য সরকারি সম্পত্তি গায়েব হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এদিকে সর্বশেষ রিকুইজিশন করা ট্রাকে করে ইট সরানোর চেষ্টার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে নীলফামারী চীফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোহেল শাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউজ্জামান বলেন, মালামাল পাহারা দেওয়ার দায়িত্ব গণপূর্ত বিভাগের নয়। পুরনো কারাগারের মালামালের এখনো টেন্ডার হয়নি। চুরির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিলাম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সরকারি মালামাল সরানোর অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

নীলফামারীর পুরনো কারাগারের মালামাল পাচারের চেষ্টা, রিকুইজিশন ট্রাকে ইট চুরি

আপডেট সময় ০৮:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬