ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

রক্তাক্ত রণবীর, প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 48

অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত সিনেমাটিতে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে রণবীরের রক্তাক্ত ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছেন নির্মাতারা।
বানশালী প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রণবীরের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে অভিনেতাকে একটি ভিন্টেজ গাড়ির স্টিয়ারিংয়ে দেখা গেছে। তার পরনে সাদা টি-শার্ট, চোখে চশমা এবং চুল ছোট করে কাটা।
পোস্টারে রণবীরের এক হাত শক্ত করে স্টিয়ারিং ধরে রাখা। অন্য হাত থেকে ঝরছে রক্ত। মুখের অভিব্যক্তিতেও রয়েছে রহস্যময় আবহ। পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ও রুতবা, ও রাউব, ও জুনুন!’
রণবীরের এই লুক এরই মধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটির আরেক অভিনেতা ভিকি কৌশলও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই তো এসে গেল। আরকে! সঞ্জয় লীলা বনশালীর “লাভ অ্যান্ড ওয়ার” আসছে ২১ জানুয়ারি ২০২৭। সিনেমায় দেখা হবে!’
রণবীরের পোস্টারটি শেয়ার করেছেন আলিয়া ভাটও। ‘লাভ অ্যান্ড ওয়ার’র মাধ্যমে প্রথমবারের মতো রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একসঙ্গে পর্দায় হাজির করছেন সঞ্জয় লীলা বনশালী।
এদিকে ‘সাওয়ারিয়া’ (২০০৭)-এর প্রায় দুই দশক পর ফের বনশালীর পরিচালনায় কাজ করছেন রণবীর। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর নির্মাতার সঙ্গে আবারও জুটি বাঁধলেন আলিয়া। ভিকি কৌশলের সঙ্গে রণবীরের এটি প্রথম কাজ নয়। এর আগে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। অন্যদিকে আলিয়া ও ভিকি একসঙ্গে অভিনয় করেছেন মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায়।
এরই মধ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র শুটিং শেষ হয়েছে। একাধিক শিডিউলে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে শুটিং শুরু হয়ে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ মূল শুটিং শেষ হয়।
সিনেমাটির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর ও ভিকি ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তাদের জীবনের সঙ্গে আলিয়ার চরিত্র জড়িয়ে যায় এবং যুদ্ধের আবহে তৈরি হয় ত্রিকোণ প্রেমের গল্প।
সঞ্জয় লীলা বনশালী ও ইলা বেদী দত্তের লেখা সিনেমাটিতে সুপ্রিয়া পাঠককেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তারকাবহুল এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন থেকেই তুঙ্গে। আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

রক্তাক্ত রণবীর, প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

আপডেট সময় ০৮:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬