মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে পেন্টাগনের সাম্প্রতিক এক গোপন নথির বরাতে জানা গেছে, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ৪৭.১ বিলিয়ন (৪৭,১০০ কোটি) ডলারের বেশি খরচ হয়েছে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত হিসাব করে এই পরিসংখ্যান বের করা হয়েছে, যা গত জুলাই মাসের প্রতিরক্ষা বিভাগের প্রাক্কলনের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, এই বিপুল পরিমাণ অর্থের সিংহভাগই ব্যয় হয়েছে সামরিক অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ প্রতিস্থাপনের পেছনে। এর মধ্যে শুধু প্রায় ২৯ বিলিয়ন ডলার খরচ হয়েছে ব্যবহৃত গোলাবারুদের পেছনে। এছাড়া প্রায় ১১.৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বিভিন্ন অপারেশনাল বা কৌশলগত কার্যক্রমে এবং প্রায় ৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক
বিমানসহ অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো পুনর্গঠনে।
বিশেষজ্ঞদের মতে, এই বিশাল অঙ্কের সামরিক ব্যয়ের তথ্য এমন এক সময়ে প্রকাশ পেল, যার ঠিক দোরগোড়ায় রয়েছে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণকারী মধ্যবর্তী নির্বাচন। এই ব্যয়বহুল সংঘাতের রাজনৈতিক নেতিবাচক প্রভাব সামলাতে বেশ চাপের মুখে রয়েছে রিপাবলিকান পার্টি। জুলাই মাসে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন। তবে দিন যত গড়াচ্ছে, যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে এর আর্থিক বোঝা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু মার্কিন অর্থনীতিকেই টানাপোড়েনের মধ্যে ফেলছে না, বরং আসন্ন রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে।
সংবাদ শিরোনাম
পেন্টাগনের গোপন নথি ফাঁস: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭,১০০ কোটি ডলার
-
আন্তর্জাতিক ডেস্ক: - আপডেট সময় ১০:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























