ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

ঢালিউডের দাপুটে খলনায়ক রাজীবের মৃত্যুবার্ষিকী পালিত

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • 8

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে খলনায়ক হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। পর্দায় তাঁর গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী উপস্থিতি ও অভিনয়ের স্বতন্ত্র ধরন দর্শকের মনে দাগ কেটেছিল। এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী আজ, ১৪ নভেম্বর।
২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান রাজীব। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনের শুরুতে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করলেও অভিনয়ের প্রতি আগ্রহ থেকে যুক্ত হন মঞ্চনাটকে। পরবর্তী সময়ে বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও কাজ করেন।
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের। শুরুতে নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রেই নিজের শক্ত অবস্থান তৈরি করেন। কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমায় অভিনয়ের পর পরিচিতি বাড়তে থাকে তাঁর।
দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দেনমোহর’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘ডন’, ‘বিক্ষোভ’ ও ‘বুকের ভেতর আগুন’। অভিনয়ের স্বীকৃতি হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া পেয়েছেন বাচসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সাংগঠনিক দায়িত্বেও যুক্ত ছিলেন রাজীব। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি।
মৃত্যুর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ঢাকাই সিনেমার দর্শকের কাছে রাজীবের অভিনয় এখনো স্মরণীয়। বিশেষ করে খলনায়ক চরিত্রে তাঁর অভিনয়ের নিজস্ব ধরন বাংলা চলচ্চিত্রে তাঁকে আলাদা অবস্থান দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

ঢালিউডের দাপুটে খলনায়ক রাজীবের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬