ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নার্সিংয়ে বাংলাদেশের প্রথম নারী পিএইচডিধারী ড. জাসিন্তা অলিম্পিয়া গমেজ আর নেই Logo গিয়াস কামাল চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আজ Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‘রকস্টার’ টিজারে আগ্রাসী শাকিব, আসছে নতুন চমক

  • বিনোদন:
  • আপডেট সময় ০৯:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 207

টিজারটি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’র অফিসিয়াল টিজার। নির্মাতারা একে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’
প্রায় এক মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য-সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন ও বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা।
টিজারের শেষ অংশে একটি বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এর চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রকস্টার’। এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারেন এই তারকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নার্সিংয়ে বাংলাদেশের প্রথম নারী পিএইচডিধারী ড. জাসিন্তা অলিম্পিয়া গমেজ আর নেই

‘রকস্টার’ টিজারে আগ্রাসী শাকিব, আসছে নতুন চমক

আপডেট সময় ০৯:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬