ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া

  • বিনোদন:
  • আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 147

কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসরে সবার নজর ছিল বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনের ওপর। রেড কার্পেটে তার সাজগোজ কেমন হবে—তা নিয়ে কয়েক দিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের চেনা ছন্দেই ধরা দিলেন এই অভিনেত্রী।
মুহূর্তের মধ্যেই তিনি হয়ে ওঠেন এবারের উৎসবের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।
এবারের উৎসবে প্রথমবার হাজির হওয়ার জন্যই বেছে নিয়েছিলেন একটি ঝলমলে নীল রঙের ক্যুচার গাউন। ‘লুমিনারা’ শিরোনামের এই বিশেষ মারমেইড সিলুয়েটের পোশাকটি ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। এই পোশাকের মাধ্যমেই কানের মঞ্চে অভিষেক হলো অমিতের।
পোশাকটি নিয়ে ডিজাইনার অমিত আগরওয়াল জানান, গতিশীল আলোর ধারণাকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে। উদ্দেশ্য ছিল বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দ্যুতি ছড়াচ্ছেন, তাকেই উদযাপনের মাধ্যমে তার চারপাশে একটি ‘শক্তি ক্ষেত্র’ তৈরি করা।
ফ্যাশনের পাশাপাশি রেড কার্পেটে ঐশ্বরিয়া তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়েও সবার মন জয় করেন। তিনি হাত জোড় করে ফটোগ্রাফারদের অভিবাদন জানান, ফ্লাইং কিস দেন এবং ক্যামেরার দিকে হাত দিয়ে হৃদয়ের (হার্ট) চিহ্ন দেখান।
সেখানে তার দীর্ঘদিনের বন্ধু ও ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসাডর ইভা লঙ্গোরিয়ার পাশে দাঁড়িয়েও তাকে পোজ দিতে দেখা যায়। তারা দুইজন মনিকা বেল্লুচ্চি অভিনীত এবং পাম ডিঅরের অন্যতম দাবিদার চলচ্চিত্র ‘দ্য বার্থডে পার্টি’র প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন। গত বিশ বছরেরও বেশি সময় ধরে কানের মঞ্চে একের পর এক চমৎকার ফ্যাশন মুহূর্ত উপহার দিয়েছেন ঐশ্বরিয়া।
সূত্র : এবিপি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া

আপডেট সময় ১০:১৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬