ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

‘রকস্টার’- এর প্রথম এন্ট্রি সিন ফাঁস করলেন নায়িকা!

  • বিনোদন:
  • আপডেট সময় ০৫:৫৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 185

সিনেমায় ক্যারিয়ার বলিউড থেকে শুরু তানজিয়া জামান মিথিলার। এবার ঢালিউডে অভিষেক হলো ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে। পর্দায় তাকে দেখে প্রশংসা করছেন দর্শক। সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে এ মিস ইউনিভার্স বাংলাদেশকে নিয়ে নেটিজেনদের মাতামাতি। যা অভিভূত করেছে অভিনেত্রীকে। উচ্ছ্বসিত মিথিলা ‘রকস্টার’-এ নিজের এন্ট্রি দৃশ্যটি ফাঁস করেছেন ফেসবুকে। সঙ্গে প্রকাশ করেছেন অনুভূতি।
মিথিলা লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’
এরপর লেখেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’
সবশেষে লেখেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’
সান কমিউনিকেশনের ব্যানারে ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খান, মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

‘রকস্টার’- এর প্রথম এন্ট্রি সিন ফাঁস করলেন নায়িকা!

আপডেট সময় ০৫:৫৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬