ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

দুর্গাপুরে আবারো অজগর আটক, বনে অবমুক্ত

ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষা নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে আবারো ১০ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সোমবার (০১ জুন) সকাল ৭টার দিকে শামসুল হক নামের এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে। সাপটি জালে আটকে পড়ার পর স্থানীয় বন্যপ্রেমী আমিন খানকে খবর দিলে, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে আয়ত্তে আনেন। এরপর তিনি বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দুর্গাপুর বনবিভাগের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অজগর সাপটিকে ওই এলাকার নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী হত্যা দ-নীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে তাকে না মেরে বন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়। সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে অজগর সাপ ধরার খবর পেয়েছি। সাপটি লম্বায় প্রায় দশ ফুটের মতো এবং ওজন ১০ থেকে ১১ কেজির মতো। অজগর সাপটি মূলত স্থানীয় এক বাসিন্দার পেতে রাখা মাছধরা জালে আটকা পড়ে। সাপের শরীরে কোনো আঘাত না থাকায় স্থানীয় বন বিভাগের সাথে সেভ দ্য এনিমেলস অফ সুসং এর কর্মীদের নিয়ে উপজেলার গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে তাকে না মেরে বন বিভাগের পাশাপাশি আমাদেরকে জানালে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

দুর্গাপুরে আবারো অজগর আটক, বনে অবমুক্ত

আপডেট সময় ১০:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬