ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

এআই ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 132

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন এক সতর্কবার্তা সামনে এসেছে। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার এআই অ্যাসিস্ট্যান্টকে ব্যবহার করে কিছু হ্যাকার ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করেছে। যদিও মেটা জানিয়েছে, সমস্যাটি এরই মধ্যে শনাক্ত করে সমাধান করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে মেটা এআই যুক্ত করেছে ব্যবহারকারীর সুবিধার জন্য। তবে এই প্রযুক্তিগত সুবিধাকেই কাজে লাগিয়ে কিছু সাইবার অপরাধী আক্রমণের পথ খুঁজে নেয়।
ঘটনার শিকার হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পুরোনো ইনস্টাগ্রাম পেজ এবং ইউএস স্পেস ফোর্সের একটি শীর্ষ পর্যায়ের অ্যাকাউন্টও ছিল বলে জানা গেছে। বিষয়টি সামনে আসার পর দ্রুত পদক্ষেপ নেয় মেটা।
সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, হ্যাকাররা কোনো প্রচলিত ম্যালওয়্যার বা ফিশিং পদ্ধতি ব্যবহার করেনি। বরং তারা ভিপিএন ব্যবহার করে নিজেদের অবস্থান ভুক্তভোগীর মতো দেখিয়ে ‘ফরগট পাসওয়ার্ড’ প্রক্রিয়াকে কাজে লাগায়। এরপর তারা মেটা এআই সাপোর্ট সিস্টেমের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এমনভাবে নির্দেশনা দেয়, যাতে লক্ষ্য অ্যাকাউন্টে নতুন ইমেইল যুক্ত করা হয়।
এই নতুন ই-মেইলটি যেহেতু হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল, তাই ভেরিফিকেশন কোড পাওয়ার পর তারা সহজেই অ্যাকাউন্টের দখল নিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
তবে মেটা জানিয়েছে, এই নিরাপত্তা দুর্বলতা এখন ঠিক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। কতগুলো অ্যাকাউন্ট প্রভাবিত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

এআই ব্যবহার করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে

আপডেট সময় ০৭:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬