ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

নোয়াখালীতে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে চাকরি মেলা

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দ্বীপ উন্নয়ন সংস্থার’ Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের উদ্যোগে রবিবার দিনব্যাপী নোয়াখালী মাইজদী নাইস গেষ্ট হাউজে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্ব ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত জব ফেয়ারে প্রধান অতিথি ছিলেন সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর আহম্মদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ আহছানুল করিম সোহেল এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীপ উন্নয়ন সংস্থার ঋণ সমন্বয়কারী মোঃ তামজিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। মেলায় ওয়ালটন গ্রুফ, হিরো হোন্ডা, সিঙ্গার, গ্লোব সফট ড্রিংকস, সিলভা ফার্মসিউটিক্যালস, প্রাইম হাসপাতাল, বেষ্ট ইলেকট্রনিক্সসহ স্থানীয় স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি প্রার্থীরা সরাসরি সিভি জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। প্রশিক্ষনপ্রাপ্ত ২০০ জন তরুণ-তরুণী এ মেলায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনানুষ্ঠানিক খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য দ্বীপ উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো ব্যাপক পরিসরে আয়োজনের জন্য পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও কারিগরি প্রশিক্ষন কর্ম জীবনে সফলতার অন্যতম ভিত্তি, এই কর্মমুখী প্রশিক্ষন তরুণদের আতœনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের মাধ্যমে কার্যকর সেতুবন্ধন তৈরীতে এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অতিথিরা আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

নোয়াখালীতে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে চাকরি মেলা

আপডেট সময় ০৯:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬