ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 135

নতুন ওয়্যারলেস ইয়ারবাডস কেনার পরিকল্পনা থাকলে সুখবর। একসঙ্গে দুটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস আনতে চলেছে হুয়াওয়ে। সংস্থার নতুন হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই এবং হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪ চলতি মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ডিভাইস দুটি লঞ্চ হয়েছে।
হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই প্রিমিয়াম ফিচারে ভরপুর
প্রিমিয়াম সেগমেন্টের ফ্রিবাডস ৭আই-তে রয়েছে ১১ মিমি কোয়াড-ম্যাগনেট ডাইনামিক ড্রাইভার, যা উন্নত অডিও অভিজ্ঞতা দিতে সক্ষম। ইয়ারবাডটিতে রয়েছে ইন্টেলিজেন্ট ডায়নামিক এএনসি ৪.০ প্রযুক্তি, যা সর্বোচ্চ ২৮ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধা দিতে পারে।
এছাড়া স্পেশাল অডিও, হেড ট্র্যাকিং, পার্সোনালাইজড সাউন্ড প্রোফাইল এবং ডায়নামিক ইকিউ-এর মতো আধুনিক ফিচারও যুক্ত করা হয়েছে। কলের সময় পরিষ্কার শব্দ নিশ্চিত করতে এতে রয়েছে ট্রিপল মাইক্রোফোন, বোন-কন্ডাকশন মাইক্রোফোন এবং এআই-ভিত্তিক নয়েজ রিডাকশন প্রযুক্তি।
ব্যাটারির ক্ষেত্রেও বেশ শক্তিশালী ফ্রিবাডস ৭আই। এএনসি বন্ধ থাকলে একবার চার্জে প্রায় ৮ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। মাত্র ১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা পর্যন্ত গান শোনার সুবিধাও মিলবে।
হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪: বাজেটের মধ্যে আকর্ষণীয় বিকল্প
যারা তুলনামূলক কম দামে ভালো ফিচার চান, তাদের জন্য ফ্রিবাডস এসই ৪ হতে পারে দারুণ পছন্দ। এতে রয়েছে ১০ মিমি ডাইনামিক ড্রাইভার এবং সর্বোচ্চ ২৪ ডেসিবেল এএনসি সাপোর্ট।
ইয়ারবাডটিতে চারটি ইকিউ প্রিসেট, ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি এবং দ্রুত ডিভাইস সুইচিং সুবিধা রয়েছে। কলের সময় উন্নত ভয়েস কোয়ালিটির জন্য এতে তিনটি ডিরেকশনাল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি ব্যাকআপ ফ্রিবাডস এসই ৪-এর অন্যতম বড় আকর্ষণ। একবার চার্জে ১০ ঘণ্টা এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে হুয়াওয়ে। এএনসি চালু থাকলেও মোট ৩৫ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
দাম কত
ভারতে হুয়াওয়ে ফ্রিবাডস ৭আই-এর সম্ভাব্য দাম রাখা হয়েছে ১৩ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে হুয়াওয়ে ফ্রিবাডস এসই ৪-এর মূল্য হতে পারে ৭ হাজার ৯৯৯ রুপি। দুটি মডেলই ওচ৫৪ রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

আপডেট সময় ০৮:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬