বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬ জন

মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

করোনাভাইরাসে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি রোগী একজন মারা গেছে। এ নিয়ে মোট ১২১ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার মোজাম্মেল মুন্সি (৫৫) শরীয়তপুর সদও হাসপাতালে মারা যান বলে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনির আহম্মেদ খান জানিয়েছেন। তার শরীরে করোনা উপসর্গ ছিল। ২৪ তারিখে ভর্তি হলে ২৫ তারিখে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হলেও এখনো রিপোট পাওয়া যায়নি।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনির আহম্মেদ খান জানান, গত ২৪ মে করোনার উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। ৪দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় সে মারা যায়। তার লাশ ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

এ দিকে গত ৩৬ ঘন্টায় করোনায় আরো ৩৬ জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ডোমসার ১৩ জন, রুদ্রকর ইউনিয়নে ২ জন, শরীয়তপুর সদর উপজেলা পৌর এলাকার নিরালা আবাসিক এলাকায় এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। সে ৮ দিন আগে ঢাকা থেকে চিকিৎসা শেষে শরীয়তপুরের বাড়ি এসেছিলেন। গোসাইরহাট আলাউপুর ইউনিয়নে ৭ জন, ইদ্রিলপুর ১জন, এছাড়াও জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১ জন ও জাজিরা পোৗর এলাকায় ৩ জন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ১ জন, ডিঙ্গামানিক ইউনিয়নে ১ জন, ফতেজঙ্গেপুর ইউনিয়নে ১ জন, ডামুড্যা উপজেলা সিড্যা ইউনিয়নে ৩ জন, ডামুড্যা পৌরসভায় ১ জন, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নে ১ জনসহ মোট ৩৬ জনের করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২২ জন পুরুষ ১২ জন নারী, ১ জন শিশু ছেলে ও ১ জন মেয়ে শিশু রয়েছে। এদের ঢাকা ভ্রমনের রেকর্ড রয়েছে। এদেরকে নিজ বাড়িতে হোমআইসোলেশনে নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৪ জনে মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২১।

শরীয়তপুর জেলা সিভিল সাজন ডাঃ আবদুল্লাহ আল মুরাদ বলেন, নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার মোজাম্মেল মুন্সি নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসতালের আইসোলেশনে মারা গেছেন। তার লাশ ইসলামী ফাউন্ডেশনের সায়তায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। গত ৩৬ ঘন্টায় আরো ৩৬ জন নুতন করে সনাক্ত হয়েছে।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com