বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল বুড়িচ্চর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ইফতার ও দোয়া মাহফিল ধামইরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন এম.পি এনামুল হক পবিত্র কুরআন আমাদের জীবনের দিক নির্দেশনা ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজে আগুন

এবার ফেসবুক লাইভে এসএসসির ফল প্রকাশ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

খবরপত্র নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমনের কারণে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ফেসবুক লাইভে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ মে রোববার গণভবনে প্রধানমন্ত্রী ফল ঘোষণার পর এর সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শুক্রবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, আগামী রোববার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com